
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সকাল সাত টা দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ। পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় দাড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে তাদের নাম রাজু ও জিয়ারু বলে জানা গেছে। একজন পিকআপের হেলপার, আরেকজন মুরগি ব্যবসায়ী ছিলেন। এছাড়া, পিকআপ চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ জানান, মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত