
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৫:৫৭ পি.এম
গুড়া নিউ মার্কেট মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন
![]()
বগুড়া নিউ মার্কেট মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন আজ ১৮ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে দুটি শক্তিশালী প্যানেল অংশ নিচ্ছে। ফলে মার্কেট জুড়ে নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে একাধিক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কেটের ব্যবসায়ীরা। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৭ টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রার্থীরা নিজেদের ভোট দিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। মার্কেটের প্রতিটি দোকানে ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজন হওয়ায় সবাই উৎসাহ-উদ্দীপনার মধ্যে রয়েছে। ভোটাররাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ভোট দিয়ে চলেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বলেন, “নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে আশা করছি।
উল্লেখ্য, বগুড়া নিউ মার্কেটের মার্চেন্টস অ্যাসোসিয়েশন জেলার অন্যতম পুরাতন ও সক্রিয় ব্যবসায়ী সংগঠন। এই নির্বাচনকে ঘিরে বগুড়ার ব্যবসায়ী মহলে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত