
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১:৫৪ পি.এম
গুম ফেরত ত্যাগী বিএনপি নেতা খোকন তালুকদারকে মন্ত্রী হিসাবে দেখতে চায় তৃণমূল বিএনপি
![]()
মাদারীপুর প্রতিনিধি: বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর থেকে গুমফেরত ত্যাগী বিএনপি নেতা মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে মন্ত্রী হিসাবে দেখতে চায় তৃণমূল বিএনপি।
আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত মনোনীত প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন খোকন তালুকদার। এর আগে, ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে একই আসনে নির্বাচন করেছিলেন। সেই সময় রাতের নির্বাচন না হলে তিনিই বিপুল ভোটের ব্যবধানে মাদারীপুর- ৩ আসনের এমপি নির্বাচিত হতেন।
মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান বলেন দীর্ঘ ১৭ বছর আমরা খোকন তালুকদারের নেতৃত্বেই জীবনের মায়া ত্যাগ রাজপথে ছিলাম। তার মতো ত্যাগী নেতাকে মন্ত্রী পরিষদে রাখলে ত্যাগী নেতারা কাজ করতে উৎসাহিত হবেন।তিনি আরো বলেন খোকন তালুকদার হচ্ছেন তৃণমূল বিএনপির হৃদয়ের ষ্পন্দন।
দলীয় সূত্রে জানা গেছে, খোকন তালুকদার বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এ নেতা একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগ সরকারের আমলে দুই শতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেন তিনি। দীর্ঘ সময় তিনি গুমের শিকার ছিলেন এবং নানা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েও রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
আওয়ামী লীগের প্রভাবশালী এলাকায় দলকে সুসংগঠিত করতে ও তৃণমূল বিএনপিকে ঢেলে সাজাতে তার ভূমিকা ছিলো অপরিসীম। প্রতিটা ওয়ার্ডে কমিটি গঠন এবং মাদারীপুরের প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এছাড়া বিএনপি ঘোষিত মাদারীপুরের বিভিন্ন কর্মসূচিতে বড় বড় শোডাউন দিয়ে তৎকালীন সরকারের মোস্ট ওয়ান্টেডের তালিকায়ও নাম উঠে আসে তার।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেন, দলের হাইকমান্ডের আস্থাভাজন নেতাদের মধ্যে খোকন অন্যতম। তাই মন্ত্রী পরিষদে তাকে জায়গা করে দিলে ত্যাগী নেতা-কর্মীরা কাজে উৎসাহিত হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত