

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫-এর একটি অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাসিবুল হাসান হাসিব (২৭)। তিনি ময়মনসিংহ জেলার কাশার জেলরোড এলাকার বাসিন্দা।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে-হাসিব সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মাদারপুর এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৫-এর সিপিএসসি আভিযানিক দল গত রাতে দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ গ্রাম হেরোইন, নগদ ১৯ হাজার টাকা, একটি ডিজিটাল ওজন মেশিন, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হাসিব দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।র্যাব-৫ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সমাজকে মাদকমুক্ত করতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত