
পিরোজপুর অফিস : গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই)বিকালে শহরের বড় মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রদক্ষিণ সংক্ষিপ্ত সমাবেশ করে । এই সময় নেতারা তাদের বক্তব্যে গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। জেলা জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মোহাম্মদ ইসহাক আলী খান, সদর উপজেলা আমি মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি মোঃ আল আমিন শেখ, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত