
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৬:১৪ পি.এম
গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৩৮ কোটি ২লাখ ৬২ হাজার ৮শ ৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান এই বাজেট ঘোষণা করেন। সর্বোচ্চ আয় উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে ৩৪ কোটি ২১ লাখ ৪৪ হাজার ২শ ১৬ টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনজুর রহমান,লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান,উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম,পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীন আলম,সাংবাদিক শাহ্ আলম সেলিম,মোস্তাফিজুর রহমান রতন,আব্দুল মোত্তালেব রায়হান,আশিকুর রহমান টুটুল,এসহানুল করমি তুহিন, আলআমিন(সজল),রবিন,
রাশেদুল ইসলাম.ইয়াছিন আলী বাবর প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত