
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৩:৫৫ পি.এম
গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর উপমহাব্যবস্থাপক জনাব মো: মুখলেছুর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মনোজ রায়, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সাংবাদিক সাজাদুর রহমান সাজু,রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল,জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা সভাপতি জিল্লুর রহমান সরকার, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ শাখার ঋণ গ্রহীতা উদ্যোক্তা নজরুল ইসলাম মন্ডলের হাতে ক্ষুদ্র ব্যবসা প্রকল্পের আওতায় ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত