প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৫:৩৪ পি.এম
গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু

জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে নারকেল গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন হরিরামপুর ইউনিয়নের পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে মওলা (৩৫) এবং দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মওলা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইউক্যালিপটাসসহ বিভিন্ন গাছের ডাল কাটার কাজ করতেন।
বুধবার দাড়াপাড়া এলাকায় একটি নারকেল গাছ কাটার সময় গাছটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।
পরে গাছটি সরানোর চেষ্টা করলে মওলা ও আজিমুদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই মওলার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আকতার হোসেন, উপ- পুলিশ পরিদর্শক শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA