
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৭:৫০ পি.এম
গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলে টেন্ডার নিরাপত্তা প্রহরী নিয়োগের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস লিমিটেডের (আউটসোর্সিং) নিরাপত্তা প্রহরী নিয়োগের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট (শুক্রবার) বিকেলে মহিমাগঞ্জে(জাহিদুল ইসলামের বাসভবনে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রেডজন সিকিউরিটি সার্ভিস লিঃ' এর উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। এ সময় তিনি জানান নির্ধারিত সময়ের আগেই টেন্ডার বক্স খোলা এবং টেন্ডারে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অনুপস্থিত রেখে টেন্ডার বক্স খোলা হয়। যা নিয়মবহিভূত। চিনিকল কতৃপক্ষের নিদিষ্ট প্রতিষ্টানকে কাজ পাইয়ে দেওয়ার পাঁয়তারা হিসেবে এধরণের কাজ করা হয়েছে। তিনি এই টেন্ডার কার্যক্রম বাতিল করে পুন:রায় নতুন করে টেন্ডারের দাবি জানান। এব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি সুবিচারের জন্য।
দরপত্রের নিয়ম অনুযায়ী (২১ আগস্ট, ২০২৫) সকাল ১১টায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের উপস্থিতিতে টেন্ডার বক্স খোলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনিয়ম করে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই, সকাল ১০টায়, তার এবং অন্যান্য অনেক প্রতিনিধির অনুপস্থিতিতেই টেন্ডার বক্স খোলেন এবং যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করেন।তিনি টেন্ডার প্রক্রিয়াটি অবিলম্বে স্থগিত করে পুনঃরায় দরপত্র আহ্বানের দাবী জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত