
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এছাড়া শনিবার সকাল দশটায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড.মিজানুর রহমান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা,অফিসার ইনচার্জ গোমস্তাপুর আব্দুল বারিক, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক ইয়াসমিন খাতুন, ছাত্রী ইশরাত জাহান প্রমুখ। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত