
চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে এক কিশোরীসহ ৫ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রবিবার ভোরে গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে তাদেরকে পুশ ইন করা হয়। পুশ ইনের পর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি। পরে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃত ৫ জনের মধ্যে চারজনই নড়াইল ও একজন বাগেরহাটের বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে ভারতের অভ্যন্তরে গিয়ে অবস্থান করছিল বলে জানা গেছে। বিভীষণ বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, সকালে বাংলাদেশের অভ্যন্তরে দুই নারীসহ ৫ জনকে আটক করে বিজিবির টহল দল। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, বিজিবি পুশ ইন হওয়ার পর আটক ৫ জনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত