
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৬:১১ পি.এম
গোয়ালন্দে কবিরাজের ১৩ বছর মেয়েকে নষ্ট করলেন আরেক কবিরাজ এলাকায় চাঞ্চল

এ বিষয়, ৬ ই মে মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোদেলার পিতা রহিম কবিরাজ।
রহিমের দেয়া অভিযোগ সূত্রে জানা যায় , গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া এলাকায় মৃত গোলাপ মোল্লার ছেলে মোহাম্মদ রকিবুল ইসলাম খবির (৫০) সে কবিরাজ রহিমের দশম শ্রেণী পড়ুয়া মেয়েকে উত্তপ্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছে।
রহিম কবিরাজ আরো জানান, এরপরে বিগত পাঁচ দিন যাবত আমার মেয়ের আচার-আচরণ ও অস্বাভাবিক হয়েছে। রোদেলা বাড়ি থেকে দৌড়ে দৌড়ে খবিরের বাড়িতে গিয়ে উঠছে। এবং খবির কে বলছে তুই আমার কি করছিস আমার ভালো করে দে। কিন্তু খবির আমার মেয়ের প্রতি সদয় না হয়ে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে।
গত ৫ই মে বুধবার বেলা ২টার দিকে আমার মেয়ে রোদেলা বাড়ি থেকে বের হয়ে কবিরের বাড়িতে যায়। আমি পিছু পিছু খবিরের দরজা খোলা দেখে ঘরের মধ্যে গিয়ে দেখি। খবির আমার মেয়েকে জাপটে ধরে রেখেছে। পরে আমি ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন খবিরের বাড়িতে আসে এবং মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।
তৎক্ষণিক এলাকার লোকজন অসৎ প্রকৃতির খবিরের বিরুদ্ধে মানববন্ধন সহ তাকে গণপরিটানি দেয়। এর কিছুক্ষণ পরে মেয়ে অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করি।
শতাধিক এলাকাবাসী জানান খবির রোদেলার উপর কালো জাদু প্রয়োগ করেছে। দুষ্টু প্রকৃতির এই খবির এলাকায় আর যেন না আসে।
খবিরের মন্তব্য জানতে গিয়ে তাদের বাড়িতে যাওয়া হয় এবং তাদের বাড়িতে কাউকে পাওয়া যায় না। তবে লোকে মুখে শোনা যায় খবির ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই বিষয়, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবা একটি অভিযোগ দায়ের করেছেন আমরা যথাযথভাবে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে এই বিষয়ে, মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত