
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৬:২৩ পি.এম
গোয়ালন্দে পল্লী মঙ্গলের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ও পিএমকে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পিএমকে’র গোয়ালন্দ শাখায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, চক্ষুসেবা, মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ দ্বারা অসহায় মানুষদের চিকিৎসা প্রদান, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
গোয়ালন্দ বাস স্ট্যান্ড এলাকার সংস্থাটির কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উপ-প্রধান নির্বাহী জনাব দেওয়ান ফয়সাল, পিএমকে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর প্রধান উপদেষ্টা ডা:কাজী সুদীপ্তা কবির, এসআইএস এন্ড আইসিটি প্রধান নুরুল ইসলাম টনি, স্মার্ট প্রকল্পের পিএম মো:ফেরদৌস হাসান, স্বাস্থ্য সেবা প্রকল্পের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সৌরভ, মেডিসিন বিশেষজ্ঞ ডা: জিয়াউল হাসান,চক্ষু বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল মামুন,গাইনী বিশেষজ্ঞ ডা:মৌসুমি কবির সহ অনন্য বিশেষজ্ঞ ডাক্তার গন উপস্থিত থেকে প্রায়৪০০ রোগীর চিকিৎসা সেবা প্রধান করেন। স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নের সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়ালন্দ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজ হোসেন মোল্লা
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোফাইন্যান্স এর পাশাপাশি স্বাস্থ্যসেবা, টেকনিক্যাল ট্রেইনিং, নার্সিং কলেজ, টিসু কালচার ও হসপিটাল সেবা প্রদান করে থাকেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত