
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৬:২৯ পি.এম
গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে গোয়ালন্দ স্টেশনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টায় গোয়ালন্দ ঘাট রেলস্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময়, এর একটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি গোয়ালন্দ ঘাটে পৌঁছায়। পরে ইঞ্জিন ঘোরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন চলাচল নেই।
এ বিষয়, গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
ইঞ্জিন ঘুরিয়েদেওয়ার সময় লাইনচ্যুত হওয়ার কারণে, নির্ধারিত সময়ে ট্রেনটি পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন এলে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ শুরু হবে, সেই সাথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত