
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৫:০৬ পি.এম
গোয়ালন্দ স্বেচ্ছাসেবী সংগঠন সোস্যাল বন্ড (জিএসবি উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া ১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গুচ্ছ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত১০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ সোস্যাল বন্ড (জিএসবি
সোমবার ১৩ অক্টোবর দুপুর ১২টা৩০ মিনিটের সময় গোয়ালন্দ সোস্যাল বন্ড (জিএসবি)এর সকল সদস্যবৃন্দের আয়োজনে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত১০ টিপরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী হিসেবে ছিল, ১ বস্তা চাউল,২ লিটার তেল, ২ কেজি ডাউন, ২ কেজি লবণ, ৫ কেজি আলু,২ কেজি পিয়াজ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, উপজেলা পাট কর্মকর্তার মো. মিজানুর রহমান,গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিবের মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ সোস্যাল বন্ড (জিএসবি)এর উপদেষ্টা মো. জামাল মুন্সির, উপদেষ্টা ইয়াসিন মোল্লা,উপজেলা
বিএনপির দপ্তর সম্পাদক মো.জিলাল, ছাত্রদলের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. রিফাত, কৃষক দলের নেতা রফিক প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা মোঃ ইয়াসিন মোল্লা বলেন, এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের নিজেদের চাঁদার টাকায় আমরা এ ধরনের সামাজিক কাজ করে থাকি।
উপদেষ্টা মোঃ জামাল মুন্সি বলেন, যেখানে মানুষ কষ্টে আছে আমরা সেখানে গিয়ে তাদের প্রয়োজনমত সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের এ কাজ অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্ত পরিবার সোলিম শেখ বলেন, আমরা ঘড়বাড়ী হারিয়ে ছোট বড় ছেলে মেয়ে নিয়ে এই পোড়া ঘর পরিস্কার করে খোলা আকাশের নীচে বসবাস করি। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আছেন তার কাছে বিনীত অনুরোধ আমাদের একটি ঘড় করে দিবেন।
এ বিষয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, যারা এই খাদ্য সামগ্রী দিচ্ছেন তাদের ধন্যবাদ দিবো না তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল কাজ সরকারের পক্ষে করা সম্ভব না। এধরনের সংগঠনগুলো এগিয়ে আসলে আমরা একটি সুন্দর দেশ গঠন করতে পারবো। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সকলকে বলেন, আমার দায়িত্বের মধ্যে যা আছে তা দিয়ে আপনাদের আমি সহযোগিতা করবো প্রয়োজন হলে আমার উপরস্থ কর্মকর্তাদের জানাবো যাতে পুনরায় আবার আপনারা একটু মাথা গোঁজার ঠাঁই পান।
উল্লেখ্য, গত ০১ অক্টোবর তারিখে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তেনাপোচা গুচ্ছ গ্রামের ১০ টি পরিবারের১০ টি ঘর পুড়ে যায়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত