হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দলিল লেখক, নকলনবিশ এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিকুল ইসলাম। সঞ্চালনা করেন এসিট্যাক সুলতানা মুনমুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম হাচিবেশ শাহীদ মুন্সী।
এ ছাড়া বক্তব্য দেন দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভুট্ট, প্রচার সম্পাদক মো. আতাউর রহমান সোহেল, মো. সাইফুল ইসলাম এবং নকলনবিশ মো. নুরুল ইসলামসহ অন্যরা।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অফিস সহকারী শিউলি আক্তার, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল জলিল মুন্সী ও মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, নকলনবিশ এবং কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী সাব-রেজিস্ট্রারের কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাগত দায়িত্ব পালনে তাঁর ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
বিদায়ী সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “গৌরীপুরে কর্মরত থাকাকালে এখানকার মানুষের কাছ থেকে সব সময় সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। এ এলাকার মানুষের আন্তরিকতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আমি কখনোই গৌরীপুরবাসীকে ভুলব না। আগামী দিনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী কর্মকর্তার প্রতি সহকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রকাশ ঘটে। এ সময় উপস্থিত সবাই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।#
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA