
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১২:২২ এ.এম
গ্রামীন সড়কে রাস্তা সংস্কার করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

গ্রামীন সড়কে সংস্কার কাজ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১১ মে) বিকেলে স্থানীয়রা জানান, তিনদিনব্যাপী পিরোজপুরে কাউখালী উপজেলাধীন ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রায় ২শো ফিটের একটি জীর্ণশীর্ণ রাস্তা সংস্কার কাজ করছে। তারা জানান, পীর সাহেব চরমোনাই'র কর্মসূচী "খেদমতে খলক" (জনসেবা) এর অংশ হিসেবে আজ এ কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ। বিশেষ করে কাউখালী উপজেলা মুজাহিদ কমিটির সম্মানিত ছদর মাওলানা রেজাউল করিম সাহেবের অর্থায়নে ও এইচ এম জিয়াউল করীমের নেতৃত্বে ভাঙ্গাচোরা রাস্তার সংস্কারের কাজ জনসাধারণের চলাচলের সুবিধাথে এসব কাজ স্বেচ্ছায় চালিয়ে যাচ্ছেন। তারা দলবদ্ধভাবে মানুষের পাশে থাকবে বলেও অঙ্গীকার করে বলে জানান সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ। এইচ এম জিয়াউল করীম জানান, এ কর্মসূচিতে আমি উপস্থিত থেকে রাস্তার সংস্কার কাজ করে যাচ্ছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত