
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৪:৩২ পি.এম
ঘুমধুম সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারস্থ ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) মংজয়পাড়া বিওপির একটি টহল দল জিয়ানি খাল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার–৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে জিয়ানি খাল এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
কক্সবাজার ব্যাটালিয়ন'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাঁদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত