
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৩:৩২ পি.এম
চকরিয়ায় ৮০হাজার ইয়াবা উদ্ধার,সিএনজি জব্দ-গ্রেফতার-৩

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত রকটি সিএনজি জব্দ এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(৫নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাসের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।এতে জানানো হয়, চকরিয়া থানা পুলিশের একটি দল ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ছিড়াপাহাড় বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে মহাসড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা ও পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ এবং ৩জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের তুলাতুলির মো: আমিনের পুত্র মোহাম্মদ শফি (৪৩),একই ইউনিয়নের কাগজি খোলা এলাকার মৃত ফজল করিমের পুত্র আমির হোসাইন (৫৪) ও রামুর গর্জনিয়ার তুলাতুলির আলী হোসাইনের পুত্র
রফিক উল্লাহ (২৯)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত