
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৭:২৯ পি.এম
চকরিয়া থানার বিশেষ অভিযান চালিয়ে ০২(দুই)জন সাজা পরোয়ানাভুক্ত আসামী সহ সর্বমোট ০৫(পাঁচ) গ্রেফতার

চকরিয়া উপজেলা বিভিন্ন স্থান থেকে চকরিয়া থানার বিশেষ অভিযান চালিয়ে ০২(দুই)জন সাজা পরোয়ানাভুক্ত আসামী সহ সর্বমোট ০৫(পাঁচ) জন গতকাল রাতে পলাতক আসামী গ্রেফতার করেগ্রেপ্তারকৃত আসামীরা হলেন মোঃ তারেকুল ইসলাম (৩৬), পিতা-মৃত নুরুল কবির,স্থায়ী : গ্রাম- চকরিয়া (চিরিংগা সোসাইটি পাড়া, ০৮নং ওয়ার্ড চকরিয়া,মোঃ রেজাউল করিম, পিতা-নুরুল আমিন, মগছড়ার জুম ৭নং ওয়ার্ড, ইউনিয়ন-ডুলাহাজারা,আনোয়ার হোছন(৩৪), পিতা-জাবের আহামদ , মাইজ ঘোনা, উত্তর পাড়া, ০৫নং ওয়ার্ড, ইউনিয়ন সাহারবিল চকরিয়া, মোঃ রিদওয়ানুল হক, পিতা-ছাবেদ আহমদ , মুহুরী মোড়া পাড়া, ০৬নং ওয়ার্ড বদরখালী চকরিয়া, নুরুল ইসলাম প্রকাশ লালাইয়া ডাকাত (৩১), পিতা-নাজেম উদ্দিন, ঈদমনি, ১নং ওয়ার্ড ইউনিয়ন-পূর্ব বড় ভেওলা চকরিয়া।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আদালত কর্তৃক পরোয়ানা ছিলো। তারা এই পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানার একাধিক টিম বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেকে পরবর্তীতে উক্ত বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত