
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:২৮ এ.এম
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান বাঘা শরীফ চট্রগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলায় রাশেদ মালকে হারিয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন । শনিবার বিকেলে চট্রগ্রামের লালদিঘির ময়দানে চ্যাম্পিয়ন রাউন্ডে জব্বারের বলি খেলার ১১৭ তম আসরে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ । এর আগে তিনি ১১৫ তম ও ১১৬ তম আসরে চ্যাম্পিয়ন হন ।
সে হোমনা উপজেলার মনিপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ও পেশায় একজন মাংস ব্যবসায়ী । এ গৌরব অর্জন করায় হোমনা উপজেলা বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত