
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১০:০৩ এ.এম
চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই মাঠে এই জানাজায় অনু্ষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবীবুর রহমান। এছাড়া সদর উপজেলার বারঘোরিয়া সরকারি গোরস্থান মাঠসহ জেলার বিভিন্ন এলাকায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেন। এ সময় জানাজাস্থল এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচরা করেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম ও শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসারসহ অন্যরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত