
র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সিলেট ও রংপুর থেকে জামালপুর জেলা ইসলামপুর উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । ইসলামপুর থানা সুত্র জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর র্যাব-১৩ খন্দকার আব্দুর রহিম (মেম্বার) হত্যা মামলার আসামি ঈসা নবীকে রংপুর পীরগঞ্জ থানা এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, ২৯ জুন-২০২৫ তারিখ গভীর রাতে ঈসা নবীসহ অন্যান্য আসামিরা রহিম মেম্বারকে ঘর থেকে ডেকে নিজ বাড়ির আঙ্গিনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আব্দুর রহিম জামালপুর জেলার ইসলামপুর থানায় কুলকান্দি ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন ।
এই ঘটনায় আব্দুর রহিমের স্ত্রী রেখানা খন্দকার বাদী হয়ে ২০২৫ সালের ১ জুলাই ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে মনিরুল হত্যা মামলার আসামি মোঃ ফুলুকে গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের শাহ্ পরান থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সিলেট র্যাব-৯ এর সদস্যরা।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর-২০২৫ তারিখ রাতে মনিরুলের কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে গিয়ে দশআনী নদীর পাশে নিশংসভাবে খুন করে। নিহতের মা জহুরা খাতুন বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর-২৫ তারিখে ১০ জনের নাম উল্লেখপুর্বক একটি হত্যা মামলা দায়ের করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এই পর্যন্ত হত্যা মামলা দুটির কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
গ্রেপ্তাতরকৃত আসামিদের শনিবার (২২ নভেম্বর) বিকালে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত