
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভার দশানী টবগা দুলা মিয়া পন্ডিত বাড়ির কবির হোসেন এর স্ত্রী শাহনাজ আক্তার মুন্নী (৪০) তার ¯^ামী কবির হোসেন (৪৫) ছেলে শ্রাবন (২২) সহ তাদের আত্মীয় বাইশসিন্দুর বিল্লাল হোসেন এর নতুন বাড়িতে যায়| সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের কে আহত করে এবং আটআনা ওজনের একটি ¯^র্ণের চেইন ও ২টি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে| এই ব্যাপারে শাহনাজ আক্তার মুন্নী বাদী হয়ে ৫ জনকে আসামী করে গত মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগে জানা যায়, শাহনাজ আক্তার মুন্নী গত সোমবার বিকেলে তার ¯^ামী সন্তানসহ তার ননদের বাইশিসিন্দুরের বাড়িতে যায়| সেখানে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ হান্নান (৪২) আলেয়া বেগম (৩৮) কুলসুম বেগম (৬৫) আলতাফ হোসেন দুলাল (৭০) ও মোঃ রুবেল (৩০) তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে আহত করে| এ সময় হামলাকারীরা শাহনাজ আক্তার মুন্নীর গলায় থাকা একটি ¯^র্ণের চেইন ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়| তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চাটখিল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে| অন্যদিকে মুন্নীর এক আত্মীয় জানান, মুন্নীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে|
এই ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানার এস আই গুপি নার্থ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত