
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৫:১৭ পি.এম
চাটখিলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
![]()
চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে পৌর শহরের আনিতাশ পেট্রোল পাম্পের সামনে থেকে ৯শত ৫০পিচ ইয়াবা সহ মোঃ কাজল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোয়াজের পাড়া কক্সবাজার উপজেলার নুর মোহাম্মদের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত