
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: গত (৪ মে) ঢাকায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে “দালাল” বলে আখ্যায়িত করা ও তাদের গ্রেফতারের প্রতিবাদে "ফারিয়া" চাটখিল উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাটখিল প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফারিয়ার চাটখিল উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নজির আহমেদ হারুনসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে প্রতিনিধিদেরকে “দালাল” আখ্যায়িত না করে তাদেরকে সম্মানের সাথে কাজ করার পরিবেশ সৃষ্টি করাসহ পাঁচ দফা দাবি তারা প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত