
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৪:৩৭ পি.এম
চাটখিলে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ঘাটলাবাগ গ্রামের চাঁন হাজী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৪৫) শনিবার(০৮ নভেম্বর) সকালে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন দীর্ঘদিন থেকে গাছ কাটা ও গাছের ডাল কাটাসহ বিভিন্ন কাজ করতেন। আজ শনিবার সকালে তিনি তাদের নিজ বাড়ির চৌধুরী মিয়ার কড়ই গাছের ডাল কাটতে উঠলে ডাল কাটা অবস্থায় সে গাছ থেকে পড়ে যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ছেলে রেখে মারা যান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত