
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে গত সোমবার সকালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় টাইফয়েড টিকাদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় আলোচনা করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাছান, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী, সমাজসেবা অফিসার আলী হোসেন, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন সেনেটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম।সভার সভাপতি ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে মেয়েদের টাইফয়েড এর টিকার অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। এই বিষয়ে কোন সমস্যা হলে স্বাস্থ্য কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য তিনি পরমর্শ দেন এবং এ বিষয়ে সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত