# চাটখিলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%9f%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%82/
- Published: 2026-11-23T15:20:19+06:00
- Author: Sankar Roy

**চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:     **দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের 
প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, যুবদল, শ্রমিকদল,
কৃষকদল ও ছাত্রদল। গত রোববার বিকেলে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
বিক্ষোভ মিছিলটি পাঁচগাঁও কাঁচারি বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ
করে। পরে চাটখিল-সোনাইমুড়ী সড়কের হালিমা দিঘিরপাড় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে 
শেষ হয়।
 মিছিল শেষে হালিমা দিঘির পাড় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাঁচগাঁও ইউনিয়ন 
বিএনপি নেতা আল হেলাল মোল্লার সভাপতিত্বে এবং যুবদল নেতা মাছুম আলমের পরিচালনায় সমাবেশে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাইফুল
আলম শিমুল। সমাবেশে আরও বক্তব্য রাখেন, পাঁচগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি দুলাল পাটোয়ারী,
সাধারণ সম্পাদক নুর আলম, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, যুবদল নেতা মীর কামাল হোসেন
এবং বিএনপি নেতা ইমাম হোসেন প্রমূখ। সমাবেশে সৈয়দ সাইফুল আলম শিমুল অভিযোগ করে বলেন,
শেখ হাসিনাকে ফেরাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য
ও অগ্নিসংযোগ চালাচ্ছে। সরকার এখন পর্যন্ত এ বিষয়ে সহনশীলতার পরিচয় দিচ্ছে। কিন্তু 
বিগত ১৭ বছর আমরা ঘরে ঘুমাতে পারিনি, তাই আর কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি যেকোনো
ধরনের নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
