
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল প্রেসক্লাব ভবনের নিচতলায় রক্তিম রোজ ফার্মেসীতে গতকাল শনিবার দুপুরে কিশোর গ্যাং হামলা চালিয়ে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে| গুরুতর আহত রক্তিম হোসেন মিনহাজ (১৮) কে চাটখিল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে| সে ফার্মেসী মালিক আলমগীর হোসেন হিরুর ভাতিজা|
আলমগীর হোসেন হিরু জানান, আমি জোহরের নামাজ পড়তে গেলে একদল কিশোর গ্যাং সন্ত্রাসী আমার দোকানে হামলা চালিয়ে আমার ভাতিজা রক্তিম হোসেন কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়| আমি নামাজ পড়ে এসে ভাতিজা ও পাশ্ববর্তী দোকানের লোকজন থেকে জানতে পারি চয়নের নেতৃত্বে প্রান্ত, তুষার, রাহী সহ অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়| এ সময় কিশোর গ্যাংয়ের হামলায় দোকানে কিছু জিনিসপত্র নষ্ট হয়ে বলে আলমগীর হোসেন হিরু জানান| এই ব্যাপারে আলমগীর হোসেন হিরু বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন|
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনবেন বলে জানান|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত