
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৬:৪২ এ.এম
চাটখিলে বিভিন্ন মামলায় ৫ আসামী গ্রেফতার

চাটখিল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৫ আসামী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে ধামালিয়ার শ্রী রাজেন্দ্র কুমার শীল এর ছেলে বজেন্দ্র কুমার শীল, সুন্দরপুরের ইসমাইল হোসেন এর ছেলে এমরান হোসেন, খালিশপাড়ার মোহাম্মদ উল্যাহ ছেলে জাকির হোসেন, নারায়ানপুরের নুর উল্যাহ্ ছেলে আলমগীর হোসেন বিপ্লব ও বদলকোট ইউনিয়নের ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল হোসেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত