
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার বানসা বাজারে সিএনজি ওয়ার্কশপে হামলা, ভাংচুর ও মারধর করে ওয়ার্কশপের মালিক মোঃ হাশেম (২৮) ও তার ভাই মোঃ সেলিম (৩৫) কে আহত করা হয়েছে| ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে| এই ব্যাপারে মোঃ হাশেম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগে জানা যায়, গত রোববার সন্ধ্যায় আবুল কাশেম এর চায়ের দোকানের সামনে থাকা তার বাইসাইকেলটি চুরি হয়ে যায়| সাইকেলের মালিক আবুল কাশেম ও ব্যবসায়ী মোঃ হাশেম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে সাইকেলটি মোঃ আলীর ছেলে মোঃ কালাম (৩৫) নিয়ে যায়| তখন সাইকেলের মালিক ও হাশেম সহ কয়েকজন গিয়ে কালামদের বাড়ি থেকে সাইকেলেটি উদ্ধার করে নিয়ে আসে|
এই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দুপুরে কালাম তার ভাই, মিজান, আবদুর রশিদ ও অজ্ঞাতনামা ২/৩ জন হাশেমের ওয়ার্কশপের ভিতরে হামলা চালিয়ে তাকে মারধর এবং দোকানের মালামাল ভাংচুর ও ক্ষতিসাধন করে| এ সময় হাশেম এর বড় ভাই মোঃ সেলিম এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয়| এরপর আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন হাশেম|
এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা ¯^ীকার করেন|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত