চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌর শহরে আর্থিক ও মানবিক বিবেচনায় অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন জানিয়েছেন চাটখিল পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সেন্টার পয়েন্টের মালিক এটি এম ফজলল করিম বাচ্চু| গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমান এর নিকট এই আবেদন করেন|
আবেদনে জানা যায়, পৌরসভা কর্তৃক অনুমোদিত ১০ তলা ভবনে তার ভোগদখলীয় ও সম্পত্তির সামনে অবৈধভাবে আনিতাশ পেট্রোল পাম্প ও আল আমিন সুইটস বেকারি দখল করে আছে| যাহা সড়ক ও জনপদের মালিকানাধীন ভূমি| এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে সড়ক ও জনপদের ফোর লেন রাস্তার কাজে সুগম হবে এবং তার কমপ্লেক্স ভবনের ব্যবসা প্রতিষ্ঠানে শত শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে| তিনি এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য, সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন|
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সড়ক ও জনপদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দিয়েছেন|
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA