
এনামুল হক, বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ই আগস্ট রবিবার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় চিকিৎসা কার্যক্রম শুরু করে বিকেল ৫টা পর্যন্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় চিকিৎসা গ্রহণ করতে আসা প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও বহিরাগত রোগীদের চিকিৎসা পত্র ও ঔষধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে চিকিৎসা পত্র প্রদান করেন নীলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম অধ্যাপক রুস্তম আলী তালুকদারের জ্যৈষ্ঠ কন্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক যৌন ও চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক রেবেকা সুলতানা।
তিনি তার জন্মস্থান পৈত্রিক বাড়িতে উপস্থিত হয়ে এলাকার দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের এলার্জি, মেসতা,শ্বেতী, কুষ্ঠ রোগ ও যৌন রোগের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা পত্রের সাথে অধিকাংশ রোগীকে তিনি বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
এ সময় তার সাথে তার লন্ডন প্রবাসী ভাই আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করতে স্কুলের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল সহ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুল ইসলাম শাহীন, ব্যাংকার জিহাদুল ইসলাম তুহিন, মোঃ শফিকুল ইসলাম হিরন, ব্যবসায়ী নেতা লোকমান হাওলাদার, শহিদুল ইসলাম শহীদ, রফিকুল ইসলাম সবুর খান, কামরুল খান প্রমুখ। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক সুলতানা রেবেকার উপস্থিতি, ফ্রি চিকিৎসা ও তার সদাচরণে এলাকার মানুষ আনন্দে মেতে উঠে গরিবের ডাক্তার হিসেবে ঘোষিত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত