# চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/
- Published: 2026-11-22T15:38:38+06:00
- Author: Alamin NV

**চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:**
 ‎ ‎​দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশরেফুল আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার(
২২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‎ ‎​গ্রেপ্তার মোঃ মোশরেফুল
আলম চিরিরবন্দর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আবুল হোসেন সরকার। ‎​
পুলিশ সূত্রে জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি, নাশকতামূলক ও 
সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক
কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা ‎ ‎একটি মামলার এজাহারনামীয়
৫ নম্বর আসামি তিনি। মামলা নম্বর-২২, জিআর নম্বর-১৬১; গত ২০ জুন ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী
আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ৭, ১০ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। ‎​গ্রেপ্তারের
পর রোববার (২২ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ‎ ‎এ বিষয়ে চিরিরবন্দর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযানের বিষয়টি নিশ্চিত
করেন। ‎
