# চিরিরবন্দরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6/
- Published: 2026-11-25T17:45:01+06:00
- Author: Alamin NV

**চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:**
 ‎ ‎​দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের মাসিক
সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, প্রশাসনিক
কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে বিস্তারিত
আলোচনা করা হয়। ‎ ‎​চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার
সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ
ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। ‎ ‎​প্রধান
অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া উপজেলা পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রম
সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা
নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি
ও সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। ‎ ‎​
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট
বিভিন্ন স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত
নেওয়া হয়। ‎ ‎​এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং
সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
