
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৩:১৬ পি.এম
চিলমারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রামের চিলমারীতে গৌরবের ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুদ সাদ্দাৎ স্বাক্ষর ও সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, কুড়িগ্রাম জেলার ছাত্রদল সহ- সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমক উপস্থিত ছিলেন।
উক্ত র্যালিতে উপজেলার ছয়টি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ,সাধারণ সম্পাদক সহ উপজেলার সকল ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত