
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ২:৪১ পি.এম
চিলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাগরিকা কার্জ্জী এবং সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. শাহীন আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, খেলাফত মজলিস বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা ইয়ার আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম মিঠু।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মিঞা, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা জ্যোতির্ময় দেবনাথসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে মুরগি খামারির অভিজ্ঞতা তুলে ধরে বুলবুলি বেগম বলেন,“প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আমার খামার করার আগ্রহ বাড়ে। প্রথমে ২০০ মুরগি দিয়ে শুরু করি। এখন আমার খামারে প্রায় ১ হাজার মুরগি রয়েছে, যার মধ্যে নিয়মিত প্রায় ৫০টি মুরগি ডিম দিচ্ছে। এতে আমার পরিবারের আর্থিক স্বচ্ছলতা বেড়েছে।”
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চিলমারীতে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত