

ঢাকায় চলোমান এমপিও ভুক্ত শিক্ষকদের আন্দোলনে বর্বরোচিত পুলিশী হামলা-গ্রেফতারের প্রতিবাদ ও চাকুরী জাতীয়করণের দাবি নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চিলমারী উপজেলার স্কুল-কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষকবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করা হয়।
দুপুরে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদমিনারে সমাবেশে মিলিত হয়। সেখানে শিক্ষকদের উপর পুলিশী হামলা বন্ধ ও শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক ড.মিজানুর রহমান নাসিম,রাজারভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মিনহাজুল ইসলাম,চিলমারী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক রাশিদুল আলম, আ.রহমান রতন,জিয়াউর রহমান জিয়া,প্রধান শিক্ষক মো.আ.রউফ, মো.তৈয়ব আলী, মো.সাজেদুর রহমান সাজু,সহকারী শিক্ষক আসোয়াদ হোসেন রিলু, আ.রহমান প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত