
রুবেল মিয়া,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারিতে রুপালী ব্যাংক এর পক্ষ থেকে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৪ শে জানুয়ারী) সকাল ১১ টার দিকে থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকায় মোঃ জয়নুল আবেদীন নেতার বাসভবনে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক কর্মকর্তা সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাজমুল হক বিপ্লব এবং এলাকার গণ্যমান্য অনেক ব্যাক্তি উপস্থিত ছিলেন , কম্বল হাতে পেয়ে সবাই আনন্দ প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত