
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১:৫৭ পি.এম
চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ভূমি দস্যু কালা শওকত পুলিশের কব্জায়!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো: আওয়ামী লীগের শাসনামলে খুলনার আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখে শেখ বাড়ির কর্ণধরদের পৃষ্ঠপোষকতায় লেজুরবৃত্তি করতে গিয়ে যত অপকর্মের সাথে লিপ্ত থেকে শেখ পরিবারের সদস্যদের সন্তুষ্ট করতে এমন কোন অপকর্ম নাই যে শওকাতের দ্বারা সাধিত হয়নি যার কারনে খুলনার জনগণের চোখে চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক চোরাকার বাড়িতে খ্যাত চলমান শাসনামলে তার দাপটে তঠস্থ ছিল ভুক্তভোগীরা।
অবশেষে সেই একাধিক মামলার আসামি ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রাজধানীর পলওয়েল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে পল্টন থানা পুলিশের সহায়তা নেয় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা শওকতকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে খুলনায় আনার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা নগরীতে শওকত হোসেন ‘কালা শওকত’ নামে বহুল আলোচিত। চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি ও মাদক ব্যবসাসহ নানা অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে সমালোচিত। শেরে বাংলা রোড এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এক সময় দরিদ্র পরিবারে বেড়ে ওঠা শওকত রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। নগরীতে তার একাধিক বাড়ি, জমি ও গাড়ি রয়েছে বলে আলোচনায় রয়েছে।
এছাড়া ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানের দেওয়া ৩৩ হাজার মেট্রিক টন গম আত্মসাতের ঘটনায়ও তার নাম উঠে আসে। ওই ঘটনায় দুদকসহ বিভিন্ন সংস্থার তদন্তে শওকতসহ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছিল এবং এ বিষয়ে একাধিক মামলাও হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতার হওয়া শওকত হোসেন ওরফে কালা শওকতের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার সহযোগীদের ব্যাপারেও কাজ চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত