
এ.এস. সুমন, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের
৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক
বিশাল বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। রাজশাহী পূর্ব জেলা ছাত্রশিবির
উদ্যোগে বৃহস্পতিবার (০৬/০২/২০২৫ইং) সকাল ১০টায় বানেশ্বর বাজারে বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি রুবেলের নেতৃতে
বর্নাঢ্য র্যালীটি অনুষ্ঠিত হয়। বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা উচ্চ
বিদ্যালয় ও কলেজের সামনে থেকে শুরু হয়ে বানেশ্বর ট্রাফিক মোড় অতিক্রম করে
রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে বানেশ^র বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রর্দশন
করে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।
র্যালি শেষে বক্তব্য দেন, ছাত্রশিবিরের জেলা পূর্বের সভাপতি রুবেল আলী,
সেক্রেটারি আব্দুর রব, বিশ্ববিদ্যালয় সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ,
ছাত্রশিবিরের জেলা পূর্বের অফিস সম্পাদক শামিম, অর্থ সম্পাদক রায়হান,
দাওয়া সম্পাদক আ: শাহাদত আলী, প্রকাশ সম্পাদক, আব্দুল মুমিন সহ বিভিন্ন
উপজেলা থেকে আগত বাংলাদেশ ইসলামী শিবিরের নেতাকর্মীরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত