
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৮:৪৫ এ.এম
ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান

গাজীপুরের শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নে নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাঃ বাচ্চু আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এবং তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানদের প্রতি দায়িত্বশীলতার সহিত খোঁজখবর রাখবেন। মাদক ও সন্ত্রাসীদের সাথে সাথে যেন না মিশতে পারে সেই পরামর্শ তিনি দেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান এই সমাবেশে। এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত