

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে চার ঘণ্টা পর প্রান হারিয়েছেন মা। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে উপজেলার ধূলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে এখন শোকের মাতম চলছে।
শনিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন।
তিনি কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় রবিবার ভোর ৬টার দিকে মারা যান তার মা জুবাইদা মনি।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন।
ধূলদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য(মেম্বার) মো: ফরিদ মিয়া বলেন,আমার জীবনে এলাকায় এরকম ঘটনা দেখিনি। অন্যান্য জায়গার ঘটনার কথা শুনেছি। আজকে প্রত্যক্ষভাবে দেখলাম। এ ঘটনায় আমরা এলাকাবাসী শোকাহত।’
ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, চার ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা হতভম্ব হয়েছি। সবার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে।’
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত