
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৪:১৯ পি.এম
জনস্বার্থে অভিযানে দেবিদ্বার প্রশাসন: হোটেল ও পরিবহনে জরিমানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠান ও একটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পৌর এলাকার ‘আজগর হোটেল’, ‘ছাবরিয়া হোটেল’ এবং ‘কালাম হোটেল’-এ ফ্রিজে পঁচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী তিনটি মামলায় প্রত্যেক হোটেলকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সড়কে যানজট সৃষ্টি ও পরিবহন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ‘ফারহানা পরিবহন’কে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে আদালত।
অভিযানে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন বলেন, “জনস্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত