
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ এই নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ঘোষিত ফলাফলে নির্বাচিতরা হচ্ছেনঃ
সভাপতি:সুলতান মাহমুদ শুভ – ১০৭ ভোট
সিনিয়র সহ-সভাপতি:
মোঃ সাজ্জাদুর রহমান – ৬৪ ভোট
সাধারণ সম্পাদক: মোঃ জুনায়েদ হাসান – ১০২ ভোট
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক:মোঃ লিমন ইসলাম – ৬৯ ভোট
নির্বাচনে জয়লাভের পর সভাপতি সুলতান মাহমুদ শুভ বলেন, “এই বিজয় পুরো বগুড়ার শিক্ষার্থীদের সম্মিলিত অর্জন। আমরা সবাইকে নিয়ে সম্মান, সংহতি ও ঐক্যের ভিত্তিতে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।”
অন্যদিকে, সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ হাসান তার প্রতিক্রিয়ায় জানান, “নির্বাচিত হয়ে আমি যেমন গর্বিত, তেমনি দায়িত্ববোধে আরও সতর্ক। প্রতিটি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোই হবে আমার অগ্রাধিকার। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ ও কার্যকর কমিটি উপহার দিতে চাই।”
এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও সংগঠনিক চর্চার যে ইতিবাচক ধারা সৃষ্টি হয়েছে—তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত