প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ২:৩৯ পি.এম
জবি রিপোর্টার্ষ ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশের সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
বুধবার (৩০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে আবু বকর সম্পদ কে আহ্বায়ক এবং মাহফুজুর রহমান কে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন সৃজন সাহা ও পলি আক্তার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদের কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA