# জাককানইবি ছাত্রলীগ নেতা অমিতের বাড়িতে হামলা ও হত্যার হুমকির অভিযোগ

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%87%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/
- Published: 2026-11-28T18:45:23+06:00
- Author: Alamin NV

**মোমিন ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :-**

Thank you for reading this post, don't forget to subscribe!

জুলাই আন্দলনের মুখে আওয়ামিলীগ সরকারের পতন হওয়ার পর প্রায় ২ বছর ধরে স্বস্ত্রীক ঘরছাড়া
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা অমিত হাসান খানের
গ্রামের বাড়িতে হামলা,ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেতা অমিত খান
ও তার পরিবারের দাবি গতকাল গভীর রাতে আনুমানিক ১০ থেকে ১৫ জন মুখোশধারী অতর্কিতভাবে
রাতের আধারে ভালুকার তার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির গেট, দরজা, জানালা ও
আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ তুলেছেন তিনি । তবে এ ঘটনায় পরিবারের কেউ শারীরিকভাবে
আহত না হলেও বাড়ির বিভিন্ন অংশ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় ছাত্রলীগ নেতা অমিতকে না পেয়ে তার বাবা-মাকে লক্ষ্য করে হামলাকারীরা অমিত ও তার
স্ত্রীকে হত্যার হুমকি প্রদান করে বলে জানিয়েছেন তাঁর বাবা-মা। এমন অভিযোগ তুলে অমিতের
বাবা-মা বলেন,” হামলাকারীরা তাঁদের উদ্দেশ্যে বলে, “যেখানে অমিত আর তার বউকে পাব, সেখানেই
জবাই করব।”।

এবিষয়ে অমিত হাসান খানের বাবা-মা বলেন, “আমাদের ছেলে কারও কোনো ক্ষতি করেনি, কারও সঙ্গে
অন্যায় করেনি। এলাকার মুরুব্বিরাও তাকে ভালো মানুষ হিসেবে জানেন। রাজনৈতিক পরিচয়ের
কারণে আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমাদের বাড়িতে
এমন ঘটনা কেন ঘটল? আমাদের ছেলেকে ও পুত্রবধূকে হত্যার হুমকি দিয়ে যাওয়ায় আমরা খুবই
আতঙ্কিত।”

বর্তমানে দেশের বাইরে অবস্থানরত অমিত হাসান খান বলেন, “আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে
যুক্ত থাকার কারণে আমার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে মনে করছি। আমার
বাবা-মা বাড়িতে থাকা অবস্থায় এ ঘটনা ঘটেছে। তাঁদের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে 
উদ্বিগ্ন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যোগাযোগ করা
হলেও তাঁদের অভিযোগ গ্রহণ করা হয়নি। ফলে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো সাধারণ ডায়েরি(
জিডি) বা মামলা নথিভুক্ত করা সম্ভব হয়নি বলে জানান তাঁরা।

এ বিষয়ে ভালুকা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে
পাওয়া যায় নি।

উল্লেখ্য যে অমিত হাসান খান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি
বিভাগের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক
সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর স্ত্রী তানজুম ফেরদৌস পর্নাও একই বিশ্ববিদ্যালয়ের
বাংলাদেশ ছাত্রলীগের নেত্রী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
