প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৩:৪৯ পি.এম
জাতিসংঘে নিউ আরবান এজেন্ডা পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

পিরোজপুর অফিস:
বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএন জেনারেল অ্যাসেম্বলি) ৮০তম অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত ‘হাই-লেভেল মিটিং অন দ্য মিডটার্ম রিভিউ অব দ্য নিউ আরবান এজেন্ডা’ এ অংশ নিয়ে বক্তব্য প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে তিনি টেকসই নগরায়ণ, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এবং বাংলাদেশের নগর উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরেন।পাশাপাশি দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় পিরোজপুরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর এ অংশগ্রহণকে দেশের জন্য ইতিবাচক ও মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। এদিকে, প্রতিমন্ত্রীর এই সাফল্যে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পরিসরে তাঁর সক্রিয় ভূমিকা বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং টেকসই ও পরিকল্পিত নগর উন্নয়নে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA