
স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামপুরে বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিটি বিএনপি'র দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক বিপুল মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ মোঃ হেলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত